PathokBarta Logo
Feature Image

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে নতুন কমিটির আহ্বায়ক নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে ও সদস্য সচীব জেলা ক্রীড়া অফিসার মোঃকামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত কমিটির সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা জনানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস। নবাগত আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, মোঃ আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান, মোঃ শামিম হোসেন, মুহতাসিম বিল্লাহ ও সাংবাদিক আল আমিন।

এ সময় সভার সভাপতি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ক্রীড়া সংস্থার সার্বিক বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

তারিখ: 15 Apr 2025 | সময়: 22:04