PathokBarta Logo
Feature Image

নড়াইলে নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

নড়াইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ ও স্বনির্ভর প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে সেলাই ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ এবং উপকারভোগী প্রশিক্ষণার্থীরা।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “নারী উদ্যোক্তা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীরা যেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন, সেদিকেই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

তারিখ: 20 Apr 2025 | সময়: 21:53