PathokBarta Logo
Feature Image

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম

নড়াইল অফিসঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান।

মতবিনিময় সভায় মাওলানা তাজুল ইসলাম বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা আমার অঙ্গীকার। আমি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-তে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি (অব.)। নড়াইলের মানুষের সেবা করার জন্য দল আমাকে মনোনয়ন দিয়েছে। জনগণ সুযোগ দিলে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি এ সময় ব্যক্তিগত পরিচয়, শিক্ষাগত যোগ্যতা (এমএ/দাওরা হাদিস) ও কর্মদক্ষতার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মীনা, জেলা সেক্রেটারি ডা. এস. এম. নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মো. জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি বিএম মুস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. আসিফ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মো. রায়হান শেখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তারিখ: 18 Sep 2025 | সময়: 15:36