PathokBarta Logo
Feature Image

নড়াইলে জামায়াতের ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নির্বাচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাঠক প্রবাহ ডেস্কঃ

কালিয়া ও সদর উপজেলার আংশিক সংসদীয় আসন ১এর উদ্যোগে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নির্বাচক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে কালিয়া পৌরসভা এলাকা ও বিকালে কালিয়া বারইপাড়া এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ কর্মশালার সভাপতিত্ব করেন নড়াইল-০১আসনের সদস্য নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এইচ এম বাহাউদ্দিন এবং সঞ্চালনা করেন জামায়াত নেতা মোঃ ছবেদ মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু এবং নড়াইল-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

নড়াইল ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, ইতিমধ্যে কালিয়ার মানুষ তাদের নেতাকে বেছে নিয়েছেন। গ্রাম গঞ্জে দাঁড়িপাল্লার জয় জয়াকার শুরু হয়েছে। নড়াইল ১ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক ভোটে তিনি জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ জাকারিয়া, মাওলানা নওশের আলী, আমির হামজা, বায়েজিদ হোসাইন, গাজী মইনুল ইসলাম, মাও হাদিউজ্জামান, সাদ্দাম হোসেন ও ফাহিম শেখ, মোঃ মুশফিকুর রহমান সহ নড়াইল-০১ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তারিখ: 10 Oct 2025 | সময়: 22:26