PathokBarta Logo
Feature Image

নড়াইলে দিনব্যাপী জনসংযোগ করলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম 

নড়াইল প্রতিনিধিঃ
 
নড়াইল জেলা বিএনপি সভাপতি ও নড়াইল-১ আসনে সাবেক বারবার দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল সদর উপজেলায় জনসংযোগ করেছেন। 
 
শুক্রবার (২৪ অক্টোবর)  দিনব্যাপী সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের খলিশাখালী, গোবরা, বড়গাতি, সিংগা, শোলপুর বাজার ও চুনখোলা চৌরাস্তা এলাকায়  পথসভায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। 
 
এ সময় তিনি বলেন ” আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে হবে। তারেক  রহমান প্রধানমন্ত্রী হলে নড়াইলসহ দেশের উন্নয়ন হবে। বিগত দিনে আমি জেল জুলুম উপেক্ষা করে আপনাদের সাথে ছিলাম। আপনারাও জেল জুলুম সহ্য করেছেন বিএনপির সাথে ছিলেন।  আগামী নির্বাচনে নড়াইল ১ আসনে ধানের শীষকে বিজয় করতে হবে।  
 
এছাড়াও তিনি বলেন ” নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে আগামীতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
 
এ সময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সভাপতি সায়দাত কবির রুবেল, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন শেখ, কবির হোসেন মোল্যা সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। 
 
এসময় সিংগাশোলপুর ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
তারিখ: 24 Oct 2025 | সময়: 19:52