PathokBarta Logo
Feature Image

নড়াইলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নড়াইল অফিস

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ-সচিব মোঃ আসাদু্জ্জামান, স্থানীয়  সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর  রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গনমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিকালে প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

দিবসটি উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, শিশুপরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

তারিখ: 16 Dec 2025 | সময়: 11:41