PathokBarta Logo
Feature Image

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নড়াইল অফিস:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের শুরুতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ়্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কার্যালয় চত্বরেই মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প ও তৈরিকৃত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমঅধিকার রক্ষা এবং কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের সমঅধিকার পাবেন। উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নারীদের আরও বেশি স্বাবলম্বী হওয়ার আহবান জানান অতিথিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

তারিখ: 08 Mar 2026 | সময়: 13:14