PathokBarta Logo
Feature Image

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও দুই নারীসহ আহত ১২

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে লক্ষীপাশা ইউপি মেম্বার জিরু কাজী ও দুই নারীসহ ১২ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রæতার জের ধরে শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে আক্তার মোল্যার লোকজন গত শুক্রবার বিকেলে মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে-জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের, মিরাজ মোল্যাসহ দুইপক্ষের অন্তত ১২ জনকে।

এর মধ্যে জিরু কাজীর লোকজন বেশি আহত হয়েছেন। এছাড়া বাকা গ্রামের রাস্তায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

তারিখ: 08 Mar 2026 | সময়: 13:19