PathokBarta Logo
Feature Image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নড়াইলে জেলা সমন্বয় কমিটির সভা

নড়াইল প্রতিনিধি:

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নড়াইলে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বর্তমান পরিস্থিতি ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শনিবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করবেন। এতে নড়াইলকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মত প্রকাশ করা হয়।

তারিখ: 15 Mar 2026 | সময়: 16:38