ফরহাদ খান , নড়াইল
নড়াইলে উজালা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নড়াইল পৌর এলাকাসহ শাহাবাদ ইউনিয়নের ৩৫টি সুবিধাবঞ্চিত পরিবারের বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারগুলোর মাঝে সেমাই, চিনি, দুধ ও কিচমিচ পৌঁছে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন-উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান উজির আলী ও মহাসচিব মিজানুর রহমান।
উজির আলী বলেন, আমরা যে যার অবস্থান থেকে আশেপাশের অসহায় পরিবারগুলোর দিকে হাত বাড়িয়ে দিলে তারা একটু হলেও উপকৃত হন। তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া যায়। #