PathokBarta Logo
Feature Image

নড়াইলে ময়লার স্তুপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের সদর উপজেলায় পৌরসভার ময়লার স্তুপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার সীতারামপুর গ্রামের পৌরসভার ময়লার স্তুপ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ টার দিকে স্থানীয় লোকজন ময়লার স্তূপে একটি বৃদ্ধের লাশ দেখতে পায়। এ সময় সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটির এখনও কোনো পরিচয় মেলনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, ময়লার স্তূপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এখন লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে তার আসল মৃত্যুর রহস্য জানা যাবে।

তারিখ: 20 Mar 2026 | সময়: 19:16