PathokBarta Logo
Feature Image

সড়ক দুর্ঘটনায় নড়াইলে এক তরুণের মৃত্যু 

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকাল তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজনের অবস্থা আশংকাজনক।
মারা যাওয়া ওই তরুণের নাম মো. রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী মোল্যা। এসময় তার পিছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মো. রেহান। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা৷ এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মোটরসাইকেলে তিনজনের মাঝে থাকা রেহানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তারিখ: 21 Mar 2026 | সময়: 19:37