PathokBarta Logo
Feature Image

নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ধারণা

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে মোঃ সিয়াম শেখ (২০) নামে এক যুবকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত সিয়াম ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন সিয়াম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম পাঠক প্রবাহকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তারিখ: 05 Jun 2026 | সময়: 16:11