PathokBarta Logo
Feature Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকায় কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় ৭ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ৩ নং ওয়ার্ডে ওই কম্বল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শ্রী স্বপন বনিক, আহবায়ক সদস্য এস এম নুরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দারিয়েছেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে ৭ হাজার কম্বল বিতরণ করবেন।

এসটিপি/এমএইচ

তারিখ: 29 Dec 2024 | সময়: 21:11