PathokBarta Logo
Feature Image

বাউফলে পৃথক ঘটনায় নিহত ২

দুলাল হোসেন॥ পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো.তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ব্যক্তি ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক।বগা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনা স্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। লাশ শনাক্তের চেষ্টা চলছে।’

একই দিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিন পুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।সেন্ট প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিন পুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টুপ্যাদা। আজ সকাল আটটার দিকে ক্ষতি গ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চ টি শানাক্তের চেষ্টা চলছে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারিখ: 23 Jan 2025 | সময়: 22:00