ব্রেকিং নিউজ :

আহত জুলাই যোদ্ধাদের তালিকায় শেখ আশিক বিল্লাহ এর নাম ঢাকা থেকে অর্ন্তভূক্ত হয়েছে


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন | ১৬১৯
আহত জুলাই যোদ্ধাদের তালিকায় শেখ আশিক বিল্লাহ এর নাম ঢাকা থেকে অর্ন্তভূক্ত হয়েছে

পাঠক প্রবাহ ডেস্কঃ

নড়াইলে আহত জুলাই যোদ্ধাদের তালিকায় বিতর্কিত শেখ আশিক বিল্লাহ এর নাম ঢাকা থেকে অর্ন্তভূক্ত হয়েছে। তার আবেদনের মাধ্যমে ঢাকা থেকে তার নাম অর্ন্তভূক্ত হয়। তার কোন আবেদন নড়াইলের জেলা প্রশাসকের দপ্তরে জমা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতর্কিত শেখ আশিক বিল্লাহ ।তিন নড়াইলের কালিয়া উপজেলা পাঁচগ্রামের যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।তিনি বর্তমানে ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করেন।তিনি বিগত সরকারের আমলে নড়াইলের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানি মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শেখ আশিক বিল্লাহ।

সম্প্রতি যোগাযোগ মাধ্যমে নড়াইলের আহত জুলাই যোদ্ধাদের একটি তালিকা ছড়িযে পড়ে । সেখানে বিতর্কিত শেখ আশিক নাম থাকায় এ বিষয়ে সমালোচনায় ঝড় ওঠে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শেখ আশিক বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি ঢাকায় থেকে আন্দোলনের অংশগ্রহন করে আহত হই এবং হাসপাতালে চিকিৎসা গ্রহন করি।

তিনি বলেন, আমি বর্তমানে ডেমোক্রেটিক পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আওয়ামীলীগের সাথে আমার কোন সর্ম্পক নাই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমি কখনো কোন মামলা দায়ের করি নাই।

জুলাই যোদ্ধা যাচাই বাছাই কমিটি সূত্রে জানা যায়, শেখ আশিক বিল্লাহ ঢাকায় আবেদন করার পর তার চিকিৎসা সংক্রান্ত তথ্যাবলী স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে যাচাই বাছাই করা হয়। সেখানে দেখা যায তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। যাচাই বাছাই শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে গেজেট প্রকাশিত হয়েছে।ঢাকা জেলা থেকে তার নাম অন্তভূক্ত হযেছে। তার স্থায়ী ঠিকানা নড়াইলে হওয়ার কেন্দ্রিয়ভাবে তার নাম নড়াইল জেলার তালিকায় এসেছে।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, শেখ আশিক বিল্লাহ নামের কাউকে নড়াইল থেকে আহত জুলাই যোদ্ধার তালিকায় অর্ন্তভূক্ত হয়নি।