
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২ টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় আহতরা হলেন মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫২), ইজাজুল মুন্সি (৪০), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬১) ও আজাদ সরদার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৬), বাচ্চু মোল্যা (৫৩), রাফেজা বেগম (৫৩) ও সাইদুর সরদার (৩২)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে বেশ কয়দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জেরে বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় পাঠক প্রবাহকে বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :