ব্রেকিং নিউজ :

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ১০:২০ অপরাহ্ন | ৬৭৯
ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া

যশোর অফিস:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজ শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের জনতার ব্যানারে এই দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মহান আল্লাহর কাছে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা ও একইসাথে আল্লাহ যাতে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন-মোনাজাতে এই দোয়া করা হয়েছে।

এর আগে পূর্ব নির্ধারিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা স্থগিত করা হয়। পরে জোহরের নামাজ শেষে হাদির জন্য দোয়া করেন আয়োজকরা।

দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান, সংগঠক মারুফ হোসেন সুকর্ণ, ফাহিম আল ফাত্তাহ, আমানুল্লাহ আমান, এস কে সুজন ও ফাইয়াজ আহমেদ, এনসিপির যশোর জেলার প্রধান সমন্বরকারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, এনসিপির যশোর জেলা সদস্য ইমদাদ হোসেন, আব্দুল আলিম, আবু সায়েম, মোহাম্মদ সোহেল, সদর উপজেলা সংগঠক ফহাদ হোসেন, আসাদুজ্জামান বাবুল এবং যুবশক্তির জেলা আহ্বায়ক এমদাদ হোসেন।#