ব্রেকিং নিউজ :

কালিয়া জামায়াতের বিশাল এক গণমিছিল ও সমাবেশে অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন | ৩১৫৯
কালিয়া জামায়াতের বিশাল এক গণমিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:

২৪ এর গণঅভ্যুথান এর বর্ষপূর্তি উপলক্ষে কালিয়া বিশাল এক গণমিছিল ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ আগস্ট বিকেল ৪ টার সময় কালিয়া উপজেলার চাদপুর ইদগাহ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ মিছিলটি কালিয়ার গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের সামনে এসে শেষ হয়।

উপজেলা আমীর মাও: তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও  নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও: ওবায়দুল্লাহ কায়সার।

প্রধান অতিথি ওবায়দুল্লাহ কায়সার বলেন, এ বিশাল গণমিছিলে কালিয়ার সর্বস্তরের জনগণ যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাথে একাত্বতা প্রকাশ করেন। আজকের গণমিছিল প্রমাণ করে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে ন্যায়, ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ ব্যবস্থা।   

এ  সময় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও: আলমগীর হুসাইন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকারিয়া মোল্যা সহ কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।