
নড়াইল প্রতিনিধি:
নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ কায়সার বলেছেন, আগামী দিন আমরা ক্ষমতা গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করে দিবো ইনশাআল্লাহ।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) কালিয়া উপজেলার মাউলি ইউনিয়ন জামায়াতে আয়োজনে মহাজন বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশে একটা গোষ্ঠীকে সংখ্যালঘু বলে হেয় করা হয়। আমরা বলতে চায় বাংলাদেশে কোন ভারতপন্থী লোক নেই, বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী লোক নেই, আমরা সবাই বাংলাদেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই দেশে জন্ম নিয়েছি। অতএব এদেশের সকল মানুষের সমান অধিকার ।
মাউলি ইউনিয়নের আমির হাবিবুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আমীর তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, ছাত্র শিবির নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক রোমান শেখ,ছত্র শিবিরের জেলা সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদসহ জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে মাউলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে ওবাইদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি প্রচার মিছিল বড়দিয়া মহাজন বাজার প্রদক্ষিণ করে সমাবেশ স্থানে এসে শেষ হয়। জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :