ব্রেকিং নিউজ :

জুলাই পুনর্জাগরণ -২০২৫ এর অংশ হিসাবে নড়াইলে বৃক্ষ রোপন কর্মসূচি  পালিত


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন | ১৫৫৯
জুলাই পুনর্জাগরণ -২০২৫ এর অংশ হিসাবে নড়াইলে বৃক্ষ রোপন কর্মসূচি  পালিত
নড়াইল প্রতিনিধিঃ
 
জুলাই পুনর্জাগরণ -২০২৫ এর অংশ হিসাবে নড়াইলে বৃক্ষ রোপন কর্মসূচি  পালিত হয়েছে।
 
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মানাধীন “জুলাই স্মৃতি স্তম্ভ “ এর পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) লিংকন বিশ্বাস।
 
এ কর্মসুচির আওতায় “জুলাই স্মৃতি স্তম্ভ “ এরপাশে  দুইটি কৃষ্ণচূড়া  ফুল গাছের চারা রোপন করা হয়।
 
জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রূবাইয়্যাৎ, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ তারিকুজ্জামান লিটু, সদর  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার,সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা  কৃষিবিদ সৌরভ দেবনাথ,গনমাধ্যম কর্মিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন