ব্রেকিং নিউজ :

থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন | ৪৮৯
থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন ।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।