
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আসল ওষুধের নিশ্চয়তা দিতে সদর হাসপাতালএলাকায় যাত্রা শুরু করলো দেশের স্বনামধন্য ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘লাজ ফার্মা লিমিটেড’।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আনোয়ারা আওয়াল মন্ডল কমপ্রেক্সে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লাজ ফার্মা নড়াইল শাখার স্বত্বাধিকারী মো: মুরাদ হোসেন, মাওলানা আমিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,আনোয়ারা আওয়াল মন্ডল কমপ্রেক্সর স্বত্বাধিকারী মো: নজরুল মন্ডল , এড, আজিজুল ইসলাম, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস নড়াইল সমিতির সভাপতি মো: মাহমুবুবুর রহমান,সাধারণ সম্পাদক সৈয়েদ খোরশেদ তৌহিদ কোয়েল উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সুসজ্জিত বেলুন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, নড়াইলবাসীর জন্য মানসম্মত ও শতভাগ আসল ওষুধের নিশ্চয়তা দিতেই লাজ ফার্মা তাদের এই শাখাটি চালু করেছে। এখন থেকে স্থানীয় রোগীরা একই ছাদের নিচে সব ধরণের জীবনরক্ষাকারী ওষুধ এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা পণ্য সহজে পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই আউটলেটটি চালুর ফলে এখন থেকে নড়াইলবাসীকে জরুরি ও দুষ্প্রাপ্য ওষুধের জন্য আর বাইরে ছুটতে হবে না, বরং হাতের নাগালেই পাবেন আধুনিক ফার্মাসিউটিক্যাল সেবা।
আপনার মতামত লিখুন :