ব্রেকিং নিউজ :

নড়াইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৩:২১ অপরাহ্ন | ২১৩৯
নড়াইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল বার ইউনিট এর উদ্যোগে নড়াইল জেলা আইনজীবী সমিতির হল রুমে ২৬ জুন দুপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইকবাল হোসেন শিকদার। এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিটের সাবেক সভাপতি ও নড়াইল জজ আদালতের পিপি অ্যাড. এস এম হক,প্রবীণ আইনজীবী অ্যাড.সৈয়দ ওয়ালিউর রহমান, অ্যাড গোলাম মোহাম্মদ, ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, অ্যাড রাজু, অ্যাড রাজু আহমেদ রাজীব।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল ইউনিটের আহবায়ক মো: আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের সদস্য সচিব এডভোকেট মাহবুব মোর্শেদ (জাপল)। আলোচনা সর্বশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।