ব্রেকিং নিউজ :

নড়াইলে এমটিআই স্পোর্টস একাডেমীর ইফতার পার্টি সম্পন্ন


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন | ৩৩০৯
নড়াইলে এমটিআই স্পোর্টস একাডেমীর ইফতার পার্টি সম্পন্ন

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুরে এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে তরুণ খেলোয়াড় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিঠাপুর এলাকায় ইফতার বিতরণ করা হয়।

নলদী ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

বিশেষ অতিথি ছিলেন নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুন্নবী সামদানী, এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি ইতালি প্রবাসী তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নবীন-প্রবীণ খেলোয়াড় ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।

এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি ইতালি প্রবাসী তরিকুল ইসলাম বলেন, সমাজের জন্য কিছু করার অদম্য শক্তি নিয়ে এ একাডেমী প্রতিষ্ঠা করা এখানে জেলা প্রশাসন,ক্রীড়া অফিস,ক্রীড়াসংস্থা সহ এ জনপদের বিত্তবানরা এগিয়ে আসলে জেলার সেরা একাডেমী হিসাবে গড়ে উঠবে।