
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার গাইডলাইন সেশনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সভাপতি আল শাহরিয়ার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান আবু দারদা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সেক্রেটারি সাদ আহমেদ বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ খিজির আহমেদ, শিক্ষক আহসান হাবিব, ইমদাদ হোসেন, মামুন খন্দকার, জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা তাসনিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরুখ খানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নড়াইল চিত্রা শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহফুজুর রহমান। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :