ব্রেকিং নিউজ :

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন | ১৪৩৯
নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

নড়াইল অফিসঃ

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভুইয়ার স্ত্রী পলি বেগম (২৫) ও তার দুই বছরের ছেলে ফুরকান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে পলি বেগম আশপাশের লোকজনের কাছে বারবার ট্রেন আসার সময় জানতে চান। পরে তিনি সন্তানকে নিয়ে চিত্রা সেতুর রেল ব্রিজে উঠে দাঁড়ান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি সন্তানসহ আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজিত কুমার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।