
নড়াইল অফিস
নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রচারণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নড়াইলের কৃতি সন্তান সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা।
নির্বাচনী কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সময় তিনি উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ এর পক্ষে ভোট চাচ্ছেন।
৩১ জানুয়ারি শনিবার দুপুরে নড়াইল জেলা বিএনপির দলীয় অফিসে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা।
তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এসময় নড়াইল-২ আসনের অন্তর্ভুক্ত উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচনের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :