
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে নবাগত জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। রবিবার (২৬ অক্টোবর) নড়াইল বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার অফস কক্ষে নির্বাহী কমিটির সভায় সদ্য যোগদানকারী ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান কে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ সম্পাদক ও এডহক কমিটির সদস্য হেমায়েতুল হক হিমু,সাবেক বিসিবির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আশফুজ্জামান পিন্টু, ভার্চুয়ালী যোগদেন বর্তমান বিসিবির সদস্য ও এডহক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আসজাদুর রহমান মিঠু, নড়াইল প্রেসক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কাউন্সিলর ও এডহক কমিটির সদস্য সাংবাদিক আল আমিন, সাবেক ক্রিকেটার ও এডহক কমিটির সদস্য শামীম সিকদার, সদস্য হামিদুল হক তনু, সদস্য মোতাসসিন বিল্লাহ, অফিস করণীক সুবোধ পালসহ প্রমুখ।
উল্লেখ্য, সভায় প্রশাসনিক কাঠামো তৈরী, বর্তমান ব্যাংক স্থিতি ও ক্রীড়া সংস্থার বিভিন্ন উন্নয়নের বিষয়ে বর্তমান হালচাল নিয়ে কথা বলেন নড়াইলে নবাগত জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :