ব্রেকিং নিউজ :

নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন | ৩৯৯
নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে এবং নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিএনপির ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে পুরাতন টার্মিনাল থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে মালিবাগ-ধোপাখোলা–রুপগঞ্জ বাজার প্রদক্ষিন করে পুরাতন টার্মিনালে মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়

কৃষক দলের খুলনা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তর নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ বিশ্বাস, নড়াইল নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁন, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কাজী আবুল বাশার, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স প্রমূখ।