
নড়াইল প্রতিনিধি:
শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শহিদ আবরার ফাহাদের জীবনের নানা দিক, তাঁর দেশপ্রেম, আদর্শিক অবস্থান ও সমাজ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। বক্তারা শহিদ আবরার ফাহাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, আবরার ফাহাদ ছিলেন দেশপ্রেমিক ও ন্যায়নিষ্ঠ এক তরুণ, যিনি নিজের বিশ্বাস ও নীতির পক্ষে অকুতোভয়ে অবস্থান নিয়েছিলেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত লিখুন :