ব্রেকিং নিউজ :

নড়াইল জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন | ৪১৯
নড়াইল জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইল অফিসঃ

নড়াইলে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার, মোহাম্মদ আল-মামুন শিকদার, নড়াইল সেনা ক্যাম্পের অধিনায়ক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হোসনে আরা তন্নী, নড়াইল জেলার হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গাফ্ফার। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, নড়াইল-২ আসনের হাতপাখা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন।

সভায় জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। সকল প্রার্থীকে আচরনবিধি মানার বিষয়টি অবহিত করা হয়। এ ছাড়া সভায় স্বাস্থ্য , শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।