ব্রেকিং নিউজ :

নড়াইল জেলা শিল্প ও বণিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি ফশিয়ার, সম্পাদক জাকির 


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন | ৯১৯
নড়াইল জেলা শিল্প ও বণিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি ফশিয়ার, সম্পাদক জাকির 

পাঠক প্রবাহ ডেস্কঃ

নড়াইল জেলা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ২০২৫ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন খন্দকার ফশিয়ার রহমান, সহ সভাপতি মাহবুবুর রহমান লিন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান এবং প্রতিরক্ষা সম্পাদক ইমামুল খবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক আহবায়ক হাসমত আলী, মোঃ দেলোয়ার হোসেন ও অশোক কুমার কুন্ডসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।