যার আদর্শে জনগণ আকৃষ্ট হবে, মানুষ তাকেই বেছে নেবে নড়াইলে প্রচার মিছিলে আতাউর রহমান বাচ্চু
প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ২:০২ অপরাহ্ন |
৯৫৯
পাঠক প্রবাহ ডেস্কঃ
নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে প্রচার মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন, সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করবো আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন। যার যার আদর্শ জনগণকে আকৃষ্ট করবে, মানুষ তাকেই বেছে নেবে। কেউ যদি অতীতের মতো পেশিশক্তি ব্যবহার করে জনগণের ভোট আদায় করতে চান, জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে চান, তার জন্য আমাদের শুধুই দুঃখ থাকবে।
তিনি আরও বলেন দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই হৃদয়ের অধিকারী যেখানে জাত, পাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। শেষে তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকার সেক্রেটারী আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলার আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্ম পরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সালাহউদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :