ব্রেকিং নিউজ :

শ্রমিকদের রক্ত আর ঘামে শিল্প গড়ে ওঠে: জামায়াত আমির


প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১:০৭ অপরাহ্ন | ৫৪৯
শ্রমিকদের রক্ত আর ঘামে শিল্প গড়ে ওঠে: জামায়াত আমির

পাঠকবার্তা ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিকদের রক্ত আর ঘামে শিল্প গড়ে ওঠে। শ্রমিকদের বলবো, আপনাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার (১ মে)  রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোথাও গেলে অনেক শ্রমিক গায়ে ঘামের কারণে আমাদের সঙ্গে হাত মেলাতে লজ্জাবোধ করেন। আমি তাদের বুকে টেনে বুক মেলাই। শ্রমিকদের গায়ের ঘাম আতর, সুগন্ধি, সৌরভের কারণ।