ব্রেকিং নিউজ :

সরকার গঠন করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে: আতাউর রহমান বাচ্চু


প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন | ৭৩৯
সরকার গঠন করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে: আতাউর রহমান বাচ্চু

নড়াইল অফিস:

নড়াইল-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী , জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, আগামীতে সরকার গঠন করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে ইনশাআল্লাহ। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, যারা বাধ্য হয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত, তাদের বলবো আর মানুষের ঘরে ঘরে যেতে হবে না, আমরা আপনাদের জন্য হালাল উপার্জনের ব্যবস্থা করে দেবো। এছাড়া হিন্দু সম্প্রদায়ের প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা সেল গঠনের কথাও জানান তিনি।

গত শনিবার (৩১ জানুয়ারি) লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আবু মুসার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নড়াইল জেলা সভাপতি হাফেজ মহসিনুদ্দীন, জেলা জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসেন,লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান , শিবিরের জেলা সভাপতি মোঃসালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন পেলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ, কর্মসংস্থান ও নিরাপদ জীবন নিশ্চিত করা হবে।