ব্রেকিং নিউজ :

কালিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৬:২০ অপরাহ্ন | ২০৮৯
কালিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ বাবর আলী, কালিয়া, নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নবগঙ্গা নদীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচে নড়াইল,মাগুড়া ও খুলনার নৌকাকে হারিয়ে গোপালগঞ্জের সামাদ মুন্সীর নৌকা প্রথম স্থান লাভ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিক ফারুক দাদা ভাই, কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু,কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বী কামাল, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন।