ব্রেকিং নিউজ :

নড়াইলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন | ১৫৭৯
নড়াইলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে হৃদয়ে ধারণ করার অনুপ্রেরণা জাগাতে নড়াইল সদর উপজেলার দলজিতপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টায় দলজিতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দলজিতপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় গ্রামের কোমলমতি শিশু-কিশোরেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রউফ মুন্সি, মো. তানজিলুর রহমান খান, মো. রেজাউল করিম মুন্সি, মো. আসাদুজ্জামান, মো. জসিম উদ্দিনসহ সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সালাউদ্দিন তামিম।

বক্তারা বলেন, “এধরনের নিয়মিত আয়োজন শিশুদের নবী করীম (সা.)-এর জীবনাদর্শ জানতে সাহায্য করবে। তারা সেই শিক্ষাকে জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আনন্দঘন। শিশুদের কণ্ঠে হামদ ও নাতের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানের শেষে সকল প্রতিযোগীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিশুদের মুখে হাসি আর হৃদয়ে ইমানের আলো উপস্থিত সকলের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি।